বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

নুসরাত, অপু ও জায়েদসহ ১৭ নায়ক-নায়িকার নামে হত্যাচেষ্টা মামলা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৯ ১৮:৫৪:২৪

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা এবং চিত্রনায়ক জায়েদ খানসহ মোট ১৭ জন তারকা শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

জানা যায়, ২০২৪ সালে ঢাকায় চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় এই অভিনয়শিল্পীদের আসামি করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও আজিজুল হাকিম।

মামলাটি দায়ের করেন এনামুল হক নামে একজন ব্যক্তি। তিনি একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও তিন থেকে চারশ’ জনকে আসামি করেছেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই আন্দোলন দমন করতে আসামিরা বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছেন এবং সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।

ভাটারা থানার ওসি বলেন, “মামলাটি আইন অনুযায়ী প্রক্রিয়া মেনে নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

SStv