রোববার, ১৯ এপ্রিল ২০২৬ | বৈশাখ ৬, ১৪৩৩

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বৈশাখ ৬, ১৪৩৩

বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৬-০৪-১৮ ১৭:৫৮:৫৬


আন্তর্জাতিক ডেস্ক :: 

আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি না হলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’

SStv