বাংলাদেশ ঔষুধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সাধারণ ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগস বান্ধব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নির্বাচন উপলেক্ষ্য বাংলাদেশ ঔষুধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশের কেমিস্ট ও ড্রাগিস্টদের পেশাগত মানোন্নয়ন এবং বিভিন্ন দাবি-দাওয়া কথা উল্লেখ্য করা হয়।
সভায় বক্তব্যরা জানান, কেমিক্যাল ও ওষুধ বিক্রি ও বিতরেণর ক্ষেত্রে অনেক সময় প্রশাসনের হয়রানি শিকার হতে হয়। বাংলাদেশ ঔষুধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্যালেন প্রধান ময়নুল হক চৌধুরী বলেন, ফার্মেসি কাউন্সিলের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা প্রদান এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত ও নিয়মতান্ত্রিক উপায়ে কেমিক্যাল ও ওষুধ ব্যবসা পরিচালনায় সদস্যদের সহযোগীতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সাবেক সহ সভাপতি ইকবাল লস্কর, সাবেক সহসভাপতি তুফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম টুকু, আখতারুজ্জামান, দীন আলী, জসীম উদ্দীন, মোহাম্মদ আলী , মিজানুর রহমান বাবলু, খন্দকার মারুফ এলাহী, মো: কাদের সহ সাবেক নেতৃবৃন্দ, পরিচালকসহ সারাদেশের জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।