বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

এসডিজি বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগে সাসটেইনাবিলিটি সামিট ২০২৫ অনুষ্ঠিত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৭-১২ ২০:৫০:০৫

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ জোরদার করতে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট ২০২৫। আকিজ বশির গ্রুপের পরিবেশনায় এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, যা বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি বিশেষ উদ্যোগ।

দিনব্যাপী এই সম্মেলনে তিনটি কী-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, দুটি ইনসাইট সেশন এবং একটি কেস স্টাডির মাধ্যমে টেকসই উন্নয়ন নিয়ে গভীর আলোচনা হয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল—দেশীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে সঠিক নীতি ও কৌশল গ্রহণের মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই রূপরেখা নির্ধারণ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, “টেকসইতা এখন আর কোনো বিকল্প নয়—এটাই ভবিষ্যতের ব্যবসার ভিত্তি। আমাদের সম্মিলিত উদ্যোগই এসডিজি অর্জনের গতিকে ত্বরান্বিত করতে পারে।”

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:

শেহজাদ মুনিম, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর, লিন্ডে বাংলাদেশ লিমিটেড

প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী, ইউনেস্কো চেয়ার ও গ্লোবাল অক্সফোর্ড ইমপ্যাক্ট গ্রুপ-এর সিইও

রজার লেভারমোর, সিনিয়র স্ট্র্যাটেজি অ্যাডভাইজর, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি

বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন দেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা, যেমন:

আহসান খান চৌধুরী (প্রাণ-আরএফএল), সাব্বির হাসান নাসির (স্বপ্ন), সৈয়দ মাহবুবুর রহমান (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক), সায়েফ নাসির (এসএমই লিমিটেড), দীপেশ নাগ (গ্রামীণ ডানোন), ড. এ. কে. এনামুল হক (বিআইডিএস), প্রমুখ।

শেহজাদ মুনিম তাঁর বক্তৃতায় বলেন, “টেকসই উন্নয়ন এখন টিকে থাকার শর্ত। আমাদের দরকার দীর্ঘমেয়াদি সংস্কার ও আন্তঃখাত সহযোগিতা। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) যেন ব্যবসা ও প্রশাসনের মূল চালিকাশক্তি হয়।”

এবারের সামিটে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল একটি ব্যতিক্রমী সংযোজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্যানেল আলোচনায় তারা ভবিষ্যতের নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এই সেশনটি সঞ্চালনা করেন সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের প্রজেক্ট লিড জান্নাতুল ফেরদৌসী।

সামিটের সহযোগী প্রতিষ্ঠানসমূহ:

স্ট্র্যাটেজিক পার্টনার: ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ

হসপিটালিটি পার্টনার: র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা

পিআর পার্টনার: ব্যাকপেজ পিআর

অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার: টার্কিশ এয়ারলাইনস

টেকসইতার চর্চাকে ব্যবসায়িক প্রতিযোগিতার এক নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন এবং জাতীয় উন্নয়নের দীর্ঘমেয়াদি ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সাসটেইনাবিলিটি সামিট ২০২৫ এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।

SStv