ব্যারিস্টার মইনুল হোসেন নিঃস্বার্থ দেশপ্রেমিক ছিলেন : নতুনধারা
ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৯ ডিসেম্বর প্রেরিত এক শোক বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ লিজা ও সদস্য মামুন রায়হান বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন নিঃস্বার্থ দেশপ্রেমিক ছিলেন।