নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই : নাছিম
মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, মানুষ ভোট দেবে, এটা তার অধিকার। সোমবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।