কুমিল্লায় ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন
কুমিল্লায়
লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজন
শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে
আগামী ২ মার্চ পর্যন্ত। আয়োজনটি ঘিরে নগরীতে ফ্যাশনসচেতন ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা
যাচ্ছে।
স্টোরটিতে
আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয় রাখা হয়েছে। আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি
দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার,
ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
ইল্লিয়ীনের
সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, কুমিল্লার ক্রেতাদের রুচি ও প্রত্যাশাকে বিবেচনায়
রেখে স্টোরটির পরিকল্পনা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্রেতাদের জন্য একটি মানসম্মত
ও সুশৃঙ্খল কেনাকাটার পরিবেশ নিশ্চিত করাই ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্বোধনের পর থেকে
ক্রেতাদের অংশগ্রহণ সেই প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
আয়োজন
উপলক্ষে স্টোরে বিশেষ ‘ইন-স্টোর’ কার্যক্রম রাখা হয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত প্রতিদিন
নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীরা স্টোরটি পরিদর্শন করতে পারবেন।