ভারতের কাছে আড়াই দিনে টেস্ট হারলো বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট::
কানপুরে ভারতের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে শুক্রবারে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ৩৫ ওভার চলার পর তা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিনেও নিয়মিত বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে খেলা গড়ায় চতুর্থ দিন। আজ ৫ম দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ভারতকে ৯৫ রানের লিড দেয় টাইগররা। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারেই ৩ উইকেটের বিনিময়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ভারত। আর এরই মধ্য দিয়ে টেস্ট সিরিজটি ২-০ তে জিতেছে রোহিত শর্মার দল।
মঙ্গলবার (১ অক্টোবর) খেলার ৫ম দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে কিছুটা হাল ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দাপটে বিপর্যয় ঘটে বাংলাদেশের ব্যাটিং শিবিরে। এর আগে শুক্রবার টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুতেও ভালো খেলা শুরু করলেও প্রথম দিনের ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে তা দ্বিতীয় দিনে গড়ায়। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনেও ক্রমাগত বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়ায় পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ররা। ফলে চতুর্থ দিনে আবার ব্যাট করতে নামে বাংলাদেশ।
শেষ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হওয়ার ব্যাটিংয়ে নামে ভারত। শুরু থেকেই রানের ঝড় তুলে ভারতীয় ব্যাটাররা। গড়েন একের পর এক রেকর্ড। দ্রুততম সব রানের রেকর্ডের দিনে ২৮৫ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৪.২ ওভারে ২৩৩/১০ (মুমিনুল ১০৭*; শান্ত ৩১, সাদমান ২৪, জাকির ০, মুশফিক ১১, লিটন ১৩, সাকিব ৯, মিরাজ ২০, তাইজুল ৫, হাসান ১, খালেদ
ভারত প্রথম ইনিংসে ৩৪.৪ ওভারে ২৮৫/৯ ডি. (জয়সোয়াল ৭২, গিল ৩৯, রোহিত ২৩, পান্ত ৯, কোহলি ৪৭, রাহুল ৬৮, জাদেজা ৮, অশ্বিন ১, আকাশ ১২, বুমরাহ ১*)
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ৪৬ ওভারে ১১৮/৭ (সাদমান ৫০, জাকির ১০, হাসান মাহমুদ ৪, মুমিনুল ২, শান্ত ১৯, লিটন ১, সাকিব ০, মুশফিক ৩৭, মেহেদী ৯, তাইজুল ০, খালেদ ৫*)
ভারতের দ্বিতীয় ইনিংস ১৭.২ ওভারে ৯৮/৩ (রোহিত ৮, জয়েসওয়াল ৫১, গিল ৬, কোহলি ২৯*, পান্ত ৪*)