রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৩ ১৭:০৪:৩২

বাংলাদেশি পাসপোর্টে আবারও ফিরে এসেছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শর্ত। সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ৭ এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। রোববার (১৩ এপ্রিল) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

অনেক বছর ধরেই বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকত—“এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত”। তবে ২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ই-পাসপোর্ট চালু করার সময় থেকে ওই লেখা বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সরকার আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি, ফলে তখন বিতর্কের সৃষ্টি হয়।

সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ বা জনমতের প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

SStv