রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

পদ্মা নদীর এক কেজি ৮০০ গ্রাম ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৩ ১৮:৩১:৩৮

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার টাকায়।

শনিবার (১২ এপ্রিল) দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে এই মাছটি বিক্রি করা হয়।

জানা যায়, মাছটি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ কিনে নেন। তিনি ৪ হাজার ৬০০ টাকা কেজি দামে মোট ৮ হাজার ২৮০ টাকায় মাছটি ক্রয় করেন এবং পরবর্তীতে কুষ্টিয়ার এক বড় ব্যবসায়ীর কাছে লাভের মুখ দেখেন।

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট বাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় পাইকারি ও খুচরা মাছ বাজার হিসেবে পরিচিত। এই বাজারে প্রতিদিন বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়, বিশেষ করে পদ্মা নদীর সুস্বাদু তরতাজা ইলিশ। ঢাকার সাথে এই এলাকার সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে দৌলতদিয়া ঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে সারা দিন হাজারো যানবাহন চলাচল করে এবং অনেক যাত্রী এখানে ইলিশ কিনতে আসেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, তিনি এ মাছটি কিনে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১০০ টাকা লাভে পুনরায় বিক্রি করেন। এভাবে পদ্মা নদীর ইলিশ মাছ ব্যবসা তাদের জন্য একটি লাভজনক উদ্যোগ হয়ে উঠেছে।

SStv