রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ, সেনাবাহিনীর ফাঁকা গু’লি ও লা’ঠি’চার্জ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৬ ১৭:৫৩:০১

কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোটবাড়ি বিশ্বরোডে সড়ক অবরোধ করেন। দাবিগুলোর মধ্যে ছিলো পাঠ্যক্রম হালনাগাদ, ইন্ডাস্ট্রি সংযোগ, চাকরির নিশ্চয়তা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন।

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস না পেয়ে বিক্ষোভ তীব্রতর হলে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর একজন কর্মকর্তা প্রতিবন্ধকতা সরাতে ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেন। এমনকি গাড়ি না চালালে চালককে গুলি করার হুমকিও প্রদান করেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে এবং পরবর্তীতে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

SStv