রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৭ ১৩:৪৭:০৪

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. রবিউল হোসেন ভূঁইয়া।

রবিউল হোসেন বলেন, “শাহে আলম মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকেই আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মী পলাতক বা আত্মগোপনে রয়েছেন। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত এসব নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

SStv