রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রসচিব

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৭ ১৮:২৬:৫৯

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন আমনা বালুচ।

পরে আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। যদিও আলোচনার বিস্তারিত জানানো হয়নি, তবে বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বোঝাপড়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে।

এই বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১০ সালে ইসলামাবাদে এ ধরনের বৈঠক হয়েছিল।

বৈঠকের পর আমনা বালুচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

উল্লেখ্য, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকায় পৌঁছান আমনা বালুচ। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

এছাড়াও চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসছেন। ২০১২ সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

SStv