সাটুরিয়ায় অগ্নিসংযোগ মামলায় আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে সাটুরিয়ার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—
১. শরিফুল ইসলাম ধলা (৩৯) – সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
২. মো. মনির হোসেন দুর্লভ (৪২) – বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৯নং ওয়ার্ড সদস্য
৩. জহিরুল ইসলাম (৩৬) – বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড সদস্য
৪. বাদশা মিয়া (৪৫) – দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি
৫. সুজন মিয়া (৪৪) – দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক
৬. মো. আব্দুস সালাম (৪৪) – হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি
ওসি শাহিনুল বলেন, তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।