রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

নিবন্ধন বাতিল ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির, ফ্ল্যাট না কেনার নির্দেশ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২০ ১২:৩৪:১২

রিয়েল এস্টেট খাতে বিশৃঙ্খলা ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প গ্রহণ এবং নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩৬টি রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।

এইসব অননুমোদিত কোম্পানি থেকে প্লট বা ফ্ল্যাট না কেনার জন্য জনসাধারণকে সতর্ক করেছে গৃহায়ন কর্তৃপক্ষ

জাতীয় গৃহায়নের পক্ষ থেকে জানানো হয়, এসব কোম্পানি নিয়ম অনুযায়ী লে-আউট না করে, প্রয়োজনীয় জনবল না রেখেই প্লট বিক্রি করে আসছিল। নিবন্ধন নবায়নের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা তাতে সাড়া দেয়নি। এমনকি অনেক প্রতিষ্ঠানের দেওয়া অফিস ঠিকানাও সঠিক পাওয়া যায়নি।

বাতিল হওয়া কোম্পানিগুলোর তালিকায় রয়েছে: এনা প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, দিশারী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, প্যারাডাইজ প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিংস, নবধারা হাউজিং, আমাদের বাড়ী, সৃজন হাউজিং, হীরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসসহ আরও অনেকে।

জাতীয় গৃহায়নের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির জানিয়েছেন, যারা সরকারের নিয়ম ভেঙেছে, তাদেরই সনদ বাতিল করা হয়েছে। যদি এসব কোম্পানি ভবিষ্যতে শর্ত মেনে চলে, তাহলে পুনরায় নিবন্ধন বিবেচনা করা হতে পারে।

SStv