রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক, ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২০ ১৯:০৮:১৪

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান মহাসমাবেশের ঘোষণা দেন।

সংগঠনটি জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এবং মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচি নেয়া হয়েছে। পাশাপাশি, ভারতীয় ওয়াকফ আইন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামী ২৫ এপ্রিল বাদ জুমা থেকে প্রতি জেলা-উপজেলায় বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিদুল্লাহ বাবুনগরী।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আমলে হেফাজতের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে। পাশাপাশি, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল না হলে ৩ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

SStv