ই-ক্লাব ঈদ রিইউনিয়নে উদ্যোক্তাদের প্রাণের উৎসব
উদ্যোক্তাদের মিলনমেলা, আনন্দ, এবং সংযোগের অনন্য এক আয়োজন করলো অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)। ২০২৫ সালের ঈদ রিইউনিয়ন এবং বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকার ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত হয় এই উৎসবমুখর অনুষ্ঠান।
এই আয়োজনে অংশ নেন ই-ক্লাব সদস্য, সফল উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণির সম্মানিত অতিথি। পুরো অনুষ্ঠানে ছিল নেটওয়ার্কিং সেশন, নতুন সদস্যদের সদস্যপদ ও সার্টিফিকেট বিতরণ, ঈদ ও নববর্ষের শুভেচ্ছা, গেমস, ম্যাজিক শো, সাংস্কৃতিক পরিবেশনা, ফুল বিতরণ এবং র্যাফেল ড্র।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ই-ক্লাবের ফাউন্ডার মো: শাহরিয়ার খান বলেন, “ই-ক্লাব একটি পরিবার, আমরা একে অপরের অনুপ্রেরণা হয়ে এগিয়ে যেতে চাই। এই পুনর্মিলনী নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”
প্রেসিডেন্ট অন্তু করিম বলেন, “এই আয়োজন প্রমাণ করে উদ্যোক্তারা কিভাবে একে অপরকে এগিয়ে নিতে পারে।”
সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আহমেদ জীসান বলেন, “ই-ক্লাব উদ্যমী, সক্রিয় ও বন্ধুত্বপূর্ণ একটি কমিউনিটি।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্গানাইজিং সেক্রেটারী মো: হাসান ইকরাম আহমেদ।
কনভেনার হিসেবে ছিলেন কবির হোসেন এবং কো-কনভেনার ছিলেন রাবেয়া খাতুন লাকি ও ফারজানা ইসলাম মৌরী।
অনুষ্ঠানে অংশ নেওয়া উদ্যোক্তারা তাদের নিজ নিজ অভিজ্ঞতা, সফলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, যা ছিল অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।
ই-ক্লাব ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে বন্ধন জোরদার ও সম্মিলিত উন্নয়নের পথ তৈরি করতে কাজ করে যাবে।