রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

বোরকা পরে এসে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২২ ২০:৫৯:৪৯

ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবুল হাসেম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিনের সহযোগী ছিলেন।

স্থানীয়দের মতে, আবুল হাসেম দীর্ঘদিন ধরে সোনাগাজী পৌরসভার ইসলাম মুহুরি রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে তিনি গ্রামের বাড়ি যাচ্ছিলেন, তখন বোরকা ও মুখোশ পরা এক ব্যক্তি তাকে গতিরোধ করে এবং আরও কয়েকজন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হলে চৌদ্দগ্রাম এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

এলাকাবাসীর ধারণা, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আবুল হাসেমকে হত্যা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করেছে এবং তদন্ত চলছে।

SStv