রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, ২৬ পর্যটক নিহত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৩ ২২:২৩:৩২

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ শুরু হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ চলছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার তানিমার্গ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার একদিন পর শুরু হয়।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসীরা ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা করে, তারপরেই কুলগামে এই সংঘর্ষ শুরু হয়।

এই হামলার পর কাশ্মীরের বেইসারান ঘাসবনে ভয়াবহ হামলার পর পুরো কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে, এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। মোদি বলেছেন, "এই হামলার পেছনে যারা রয়েছে, তারা শাস্তি পাবে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় হবে।"

SStv