কৃষকদের জন্য ফরমার্স কার্ড চালু করবে বিএনপি, বললেন তারেক রহমান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য ফসল চাষের খরচ বাবদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রতি বছর একজন কৃষককে একটি ফসলের ফুল সাপোর্ট দেওয়া হবে, তবে এটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য হবে। যারা ৭-১০ বিঘা জমি নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই সহায়তার প্রয়োজন নেই।
এ বিষয়ে বুধবার (২৩ এপ্রিল) বিএনপির ৩১ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই ঘোষণাটি দেন। এই কর্মশালায় রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি ও অঙ্গদলের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান আরও জানান, কৃষকদের জন্য একটি ফরমার্স কার্ড চালু করা হবে, যাতে তাদের নাম, জমির পরিমাণ, দাগ নম্বর থাকবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ নিতে পারবেন এবং তাদের জন্য দালালের প্রয়োজন হবে না।
তিনি বলেন, শিক্ষিত বেকারদের জন্য একটি ভাতা ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে, যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।
এছাড়া, সংখ্যালঘুদের জন্য সংসদে ৫ শতাংশ সংরক্ষিত আসন দাবি করেছেন তিনি এবং নারী আসনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
রংপুর বিভাগের তিস্তা সমস্যা নিয়েও তিনি মন্তব্য করেছেন। তারেক রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, কারণ রংপুর বিভাগের মানুষের জীবনযাত্রা তিস্তার সাথে গভীরভাবে সংযুক্ত