রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৪ ২১:৩৯:১৪

'অপ্রত্যাশিত পরিস্থিতি'র কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ২৭ ও ২৮ এপ্রিল নির্ধারিত সফরটি আপাতত সম্ভব হচ্ছে না। পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন সময়সূচি পরে নির্ধারণ করা হবে।

সূত্রমতে, কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে ঘটনার নিন্দা জানিয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছায়। দিল্লি একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলসহ পাঁচটি কড়া পদক্ষেপ নেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সিরিজ পদক্ষেপ ঘোষণা করে, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তি স্থগিত, ওয়াঘা সীমান্ত বন্ধ, ভিসা বাতিল এবং আকাশসীমা নিষেধাজ্ঞা।

সীমান্তে সেনা সমাবেশ ও সামরিক মহড়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে।

SStv