রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৮ ১২:৪০:৪৯

পাইপলাইন সংস্কারের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুরসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত (মোট ৭ ঘণ্টা) মিরপুর-১৪ এলাকার প্রিন্স বাজারসংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম চলবে। এ সময় শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

SStv