রোববার, ৩১ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

রোববার, ৩১ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৭, ১৪৩৩

উত্তরায় ঢাবির শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ড্রাইভারসহ অনেকে

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৯ ১৯:০৪:৩৪

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন বিভাগের ‘ক্ষণিকা’ বাসে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী। এতে বাসের চালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য বলা হয়েছে।”

তিনি আরও জানান, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নয়, হামলাকারীরা আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবহনেও হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এই হামলার সঙ্গে জড়িত।

এ ঘটনায় এখনো কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে

SStv