মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-০৩ ১২:১৩:০১

ডেস্ক রিপোর্ট :: 

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় গুলশান অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

SStv