মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩

বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির মামলা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-০৫ ১২:৩৮:৫৩

বগুড়া প্রতিনিধি ::

অভিযোগের শেষ নেই বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের বিরুদ্ধে। নতুন করে আরো একটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাও আবার নিজের আত্নীয় সনদ জালিয়াতি করেছেন। গতকাল বুধবার  সনদ জালিয়াতির অভিযোগে চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করা  করেছে সেই আত্নীয় ।  

একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলাটি দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও আরো চারজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন ভবানীপুর গ্রামের জহুরুল ইসলাম, তার ভাই সোহাগ ওরফে মনা, আব্দুল্লাহ আল মামুন ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা ধানগড়া গ্রামের সামছুল হকের স্ত্রী রেজিয়া বেগম।

মামলা সূত্রে জানা যায়, বাদি শফিকুল ইসলামের বাবার নাম আব্দুল বারী মন্ডল। জাতীয় পরিচয়পত্রেও তা উল্লেখ আছে। এমনকি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ণপত্রও রয়েছে। আর জহুরুল ইসলামের বাবার নাম আব্দুল বাছেদ। তারা পরস্পরে আত্মীয়। কিন্তু বিগত ২২নভেম্বর ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ মোটা অঙ্কের টাকা নিয়ে জহুরুল ইসলামের বাবার নাম আব্দুল বারী মন্ডল হিসেবে প্রত্যয়ণ ও ওয়ারিশ সনদপত্র দিয়েছেন।এতে বাদির পিতৃ পরিচয়ে ব্যাঘাত ঘটেছে। এমনকি ওই সনদ জালিয়াতির মাধ্যমে তাদের সম্পত্তি ব্যবহৃত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে মামলাটি আমলে নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সনদ জালিয়াতির ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ জানান, আমার বিরুদ্ধে এইটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। কোর্টেই মামলা বিরুদ্ধে লড়বো এবং এইটা মিথ্যা প্রমাণ করবো।  নিজেকে নির্দোষ দাবি তবে পরবর্তীতে আগের সনদপত্রটি বাতিল করে সঠিকটি দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি ।  শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এ প্রসঙ্গে বলেন, আদালতে দায়ের করা মামলার নথি এখনো থানায় আসেনি। মামলার নথি এলে তদন্তপূর্বক আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









SStv