শত শত নেতাকর্মী নিয়ে মোল্লা সাজলের সমাবেশ, গণসংযোগ
ডেস্ক রিপোর্ট ::
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে ঢাকা মহানগর দক্ষিণ ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন সমাবেশ ও গণসংযোগ করা হয়েছে। রোববার ( ৮ অক্টোবর) বিকেলে ৬২ নং ওয়ার্ডের বাগানবাড়ি মসজিদ সংলগ্ন থেকে শুরু করে বিশাল শোভা যাত্রার মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শনির আখড়া এসে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নেতা কর্মীরা।
ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে এ সমাবেশে ও গণ সংযোগে শত শত নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। মোল্লা সজল বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ সরকার সর্বসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাজী মোক্তার হোসেন এর সার্বিক সহযোগিতায় এই সময় আরো উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ৬২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বিপ্লব, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৌশিক আহমেদ জসিম, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফ উদ্দিন প্রমুখ।