মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

শাহরুখকে হত্যার হুমকি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-০৯ ১৮:২৯:৫১

বিনোদন ডেস্ক :: 

বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে কিছু ব্যক্তি । বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। বিষয়টি নজরদারিতে মুম্বাই পুলিশ। শাহরুখ খানকে নিরাপত্তা দিতে আইজি ভিআইপি সিকিউরিটি কাজ করছ। 


সূত্র মতে, চলতি বছরে পরপর দুই সিনেমায় দূর্দান্ত সাফল্যের পর অজ্ঞাত কিছু ব্যক্তিদের থেকে প্রাণনাশের হুমকি দিয়েছ। অভিনেতার অভিযোগের ভিত্তিতে শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজ্য সরকারের নির্দেশ আসার পরই শাহরুখের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে আইজি ভিআইপি সিকিউরিটি। নিরাপত্তার অংশ হিসেবে ছয় পুলিশ কমান্ডোকে দেহরক্ষী হিসবে পাবেন শাহরুখ।

সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। বাদশার মান্নত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।

প্রসঙ্গত, এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। যে নিরাপত্তা ব্যবস্থার ব্যয়ভার বহন করবেন শাহরুখ নিজেই। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা অঙ্কের টাকা দেবেন তিনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

SStv