মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

ফ্যাশন উইকে কটাক্ষের শিকার কাপুর

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-১৫ ২১:১১:০৬

বিনোদন ডেস্ক :: 

বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি আলোচনায় থাকেন তিনি। চলতি বছর ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’-এ ডিজাইনার অমিত আগরওয়ালের শো-স্টপার হিসেবে হাজির হয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়েছেন এই নায়িকা। ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’-এ র‌্যাম্পে হেঁটে ট্রলের শিকার হয়েছেন জাহ্নবী। ইতোমধ্যে র‌্যাম্পে হাঁটার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ওই ভিডিওগুলোতে দেখা যায়, কালো রঙের মেটালিক ফিনিশ পোশাক পরেছেন জাহ্নবী। শোয়ের জন্য একটি ম্যাচিং বডি-গ্রেজিং স্কার্টের সঙ্গে পোশাকটি পরেছেন তিনি। সঙ্গে হালকা মেকাপে বেশ লাস্যময়ী রূপেই হাজির হয়েছিলেন জাহ্নবী। 

কিন্তু ফ্যাশন শো-তে জাহ্নবীর হাঁটার কারণে নেটিজেনদের ট্রলের শিকার হয়েছেন জাহ্নবী। রীতিমতো নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে ওই ভিডিওর কমেন্টবক্সে। একজন লিখেছেন, র‌্যাম্পে হাঁটার আগে জাহ্নবী অন্তত প্রস্তুত হওয়া উচিত ছিল। আরেকজন লেখেন, কলেজের অপেশাদার মডেলরাও আপনার চেয়ে র‌্যাম্পে ভালো হাঁটে। অন্যজন লিখেছেন, আপনার ডান পায়ের সঙ্গে যখন বাঁ পা ঝগড়া করছিল, তখন আপনার বাঁ পা কোনোরকম ছাড় দিতে চায়নি। আরেকজন লিখেছেন, সবসময়ই তার চাওয়া কীভাবে নিজেকে আবেদনময়ী দেখানো যায়। 

কেন তিনি সেক্সি ইমেজের দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন? এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। সর্বশেষ ‘বাওয়াল’ সিনেমায় দেখা গেছে জাহ্নবীকে। ‘ধড়ক’, ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুরিয়েছেন এই নায়িকা। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে- ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

SStv