মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু সম্পন্নে শেখ হাসিনা নেতৃত্বের বিকল্প নেই : সাইফুন্নবী সাগর

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২৩ ১৪:৫৮:৩৫

নিজস্ব প্রতিবেদক :: 

হিন্দুদের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকা-৫ আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর।

এ-সময়, স্থানীয় জনসাধারণের সাথে শারদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ে তিনি ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান।সাইফুন্নবী সাগর বলেন, 'ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শেখ হাসিনা নেতৃত্বের কোন বিকল্প নেই।'

শেখ হাসিনা একজন মানবিক ও মহান মানুষ উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে যদি তিন, পাচজন ব্যক্তির নাম আসে নেতা হিসেবে, যারা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করেন। তার মধ্যে জননেত্রী শেখ হাসিনা একজন।

ঢাকা-৫ আসনকে সুন্দর সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি জানিয়ে সাইফুন্নবী সাগর আরও বলেন, আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আপনাদের পাশে থেকে  সহযোগিতার জন্য সব কিছুতেই চেষ্টা করা হবে।

পূজা মন্ডপ পরিদর্শনে সাইফুন্নবী সাগর ঢাকা-৫ আসনের অন্তর্গত ডেমরা থানার ঋষিপাড়া প্রথমে পরিদর্শন করেন। এরপর ডগাইর, সারুলিয়া বাজার সহ পর্যায়ক্রমে ৬৬,৬৭,৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ডের সকল পুজা মন্ডব পরিদর্শন করেন তিনি। এ-সময়, স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতা সহ সনাতন সংগঠন নেতারাও উপস্থিত ছিলেন।


SStv