মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

হারের পর রিয়াদকে নিয়ে যা বললেন সাকিব

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২৫ ১১:৪২:৩৩

স্পোর্টস ডেস্ক ::  

চলতি বিশ্বকাপের স্কোয়াডেও তার জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে নানান চাপে শেষ পর্যন্ত তাকে চলে ভিড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে রিয়াদ বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। আর রিয়াদই এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা পারফরমার।

৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। এরপর রিয়াদ দলকে সেই পরিস্থিতি সামলে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাঁচিয়েছেন বড় হারের লজ্জা থেকে। যদিও হারটা ছোট নয়, আর টানা চতুর্থ হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই খাদের মুখে ফেলে দিয়েছে টাইগাররা।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। এতে ১৪৯ রানের শোচনীয় পরাজয়ে টানা চার ম্যাচে হার দেখল টাইগাররা।

SStv