মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২৬ ১১:০৯:৪৯

স্পোর্টস ডেস্ক ::

বিশ্বকাপ রেখে মাঝপথেই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। এই নিয়ে কম জলঘোলা হয়নি গতকাল। যদিও জানা গিয়েছিল নিজের শৈশবের কোচের কাছে ব্যাটিং ঝালিয়ে নিতেই ঢাকা আগমন তার। মিরপুরে সেই লক্ষ্যে গতকাল অনুশীলন করেছেন।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মত মিরপুর শেরে-ই বাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন সাকিব আল হাসান। বৃৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে সাকিব প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে তার ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন টাইগার এই অধিনায়ক। গতকাল কাজ করেছেন শুধুই ব্যাটিং নিয়ে। আজও কথা রয়েছে ব্যাটিং অনুশীলন করার। অনুশীলন শেষে আজই সাকিবের ঢাকা ত্যাগ করার কথা।

SStv