মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১০-২৮ ২২:০৭:১০

ডেস্ক রিপোর্ট ::

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার (২৯ অক্টোবর)-এর সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানান।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯ অক্টোবরের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

SStv