মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

পাকিস্তানের কাছে ৮১ রানেই অলআউট বাংলাদেশ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৪ ১৩:১৩:৩৯

স্পোর্টস ডেস্ক :: 

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার টাইগ্রেসদের সামনে ওয়ানডের মিশন। বিসমাহ মারুফদের বিপক্ষে টি-টোয়েন্টির ইতিহাস গড়া সিরিজ জয়ের পর আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামেন বাংলার মেয়েরা। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান স্পিনারদের ঘূর্ণিতে ৩২তম ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যান স্বাগতিকরা। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মিরপুরে মাঠে নামে দুই দল। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে ওপেনার শামিমা সুলতানা সাদিয়া ইকবালের ঘূর্ণিতে আটকা পড়েন।

দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানো টাইগ্রেসরা ব্যাটিং পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েন। প্রথম দশ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার। তবে এই দুজন মিলে মাত্র ১০ রান যোগ করতে পারেন। সাদিয়া ইকবালের বলে লেগ বি ফোরের শিকার হয়ে ১৪তম ওভারে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন স্বর্ণা। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নিগারের সঙ্গে দলের হাল ধরেন ফাহিমা খাতুন। 

SStv