নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উতসাহ, উদ্দীপনা
প্রথম দিনে ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি করলো আ.লীগ
নিজস্ব প্রতিবেদক ::
ব্যাপক উতসাহ, উদ্দীপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ নেতারা।শনিবার(১৮ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ১০৭৪টি ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দলটি।এতে, সোয়া ৫ কোটি টাকা আয় হয়েছে বলে জানা গেছে। পৃথক বুথে ৮টি বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হয়।
আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানায়, দিনশেষে ঢাকা, ২১৪, চট্টগ্রাম ২০১, ময়মনসিংহ ১০৫, সিলেট ৫৫, খুলনা ১২৫, বরিশাল ৭৫, রংপুর ১০৯ ও রাজশাহী ১৭৬ জন ফরম সংগ্রহ করেছেন। মোট সংগ্রহ ১০৬০টি ফরম। এর বাইরে অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফরম তুলে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারাদেশ থেকে আসা প্রার্থীরা ফরম তোলেন।
ঢাকা-৭ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ থানা আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান মানিক। এর আগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি বড়ো ধরনের শোডাউন করেন। দিনব্যাপী নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন প্রার্থীরা। তবে, প্রার্থীদের চাপে বেশ গলদঘর্ম হতে হয়েছে ফরম বিক্রেতাদের।