সিঙ্গাপুরকে উড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক ::
প্রায় ৬ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার (১ ডিসেম্বর) ঘরের মাঠে সেই হারের প্রতিশোধই নিয়েছেন বাঘিনীরা। এদিন তহুরা খাতুনের জোড়া এবং আফিদা খন্দকারের গোলে প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ জেতেনি সাবিনারা। চলতি বছরে ষষ্ঠ ম্যাচে এবার প্রথমবার জয়ের দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি তহুরা খাতুন। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। তৃতীয় মিনিটেই সাবিনার পাস থেকে দলকে লিড এনে দেন আফিদা খন্দকার।