শনিবার, ৩০ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩

শনিবার, ৩০ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১৬, ১৪৩৩

ঋণের সুদহার ছাড়িয়েছে ১১ শতাংশ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-০৩ ২০:৩৬:২০

অর্থবাণিজ্য ডেস্ক :: 

সরকার সঞ্চয়পত্রের পাশাপাশি সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা ধার করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এখন টাকা ছাপিয়ে ঋণ নেওয়া বন্ধ করেছে সরকার। 

 মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এখন টাকা ছাপিয়ে ঋণ নেওয়া বন্ধ করেছে সরকার। এর ফলে ঋণের জন্য ট্রেজারি বিল ও বন্ডের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে। এতে ট্রেজারি বিলের ওপর সুদের হার ১১ শতাংশ ছাড়িয়ে গেছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের নিলামে বিভিন্ন মেয়াদি বিলের সুদহার ১০ দশমিক ৮০ শতাংশ থেকে ১১ দশমিক ২০ শতাংশ পর্যন্ত উঠেছে। এই নিলামের মাধ্যমে আজ পাঁচ হাজার ১৪২ কোটি টাকা ধার করেছে সরকার।

এদিকে ট্রেজারি বিলের ওপর নির্ভর করে এখন ব্যাংকঋণের সুদহার নির্ধারিত হচ্ছে। ফলে আগামী বছরের শুরুতে ট্রেজারি বিলের গড় সুদহার আরও বাড়বে। যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটাকে বলা হয় স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। চলতি ডিসেম্বর মাসের জন্য স্মার্ট রেট হচ্ছে ৭ দশমিক ৭২ শতাংশ, নভেম্বর মাসে যা ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। এর সঙ্গে ব্যাংকগুলো তিন দশমিক ৭৫ শতাংশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাড়ে ৫ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারে।

SStv