সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১১.৪ ডিগ্রি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-১১ ১৩:২৫:৫০

নওগাঁ প্রতিনিধি :

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১১.৪ ডিগ্রিদেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১১.৪ ডিগ্রিদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রেকর্ড করা এটিই চলতি মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

এর আগে গতকাল রোববার এখানে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছীতে স্থাপিত আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য জানান। তিনি জানান, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা নিম্নমুখি হতে শুরু করেছে। ফলে এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান তিনি।

উত্তরের জেলা নওগাঁর ১১ উপজেলাতেই ইতোমধ্যে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। গত কয়েক দিন থেকে সারাদিন হিমেল বাতাস বইছে। রাতভর টিপটিপ কুয়াশা। অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ¦ালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে।

SStv