সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

জাতিসংঘ চায়, প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দেবেন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-১৩ ২০:১৩:৩৪

আন্তর্জাতিক ডেস্ক :: 

জাতিসংঘ বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায়, যেখানে প্রত্যেক বাংলাদেশি নির্ভয়ে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পর যেন কাউকে কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়ায় পড়তে হবে না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

এ সময় এক সাংবাদিক স্টিফেন ডুজারিককে প্রশ্ন করেন, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসসহ ছয়টি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশের মৌলিক অধিকার রক্ষার বিষয়ে অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। অথচ ‘তথাকথিত’ নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশিদের ভোটের অধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ কী উদ্যোগ নেবে?

SStv