সরিষাবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য আটক
সরিষাবাড়ী প্রতিনিধি ::
জামালপুরের সরিষাবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩টি মোটর সাইকেল সহ ৪জনকে আটক করেছে পুলিশ।১৫ডিসেম্বর ভোর ৪টা ৩৫মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এ যৌথ অভিযানের পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়,আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ কুলপাল খেওয়া ঘাটের পূর্ব-পার্শ্ব থেকে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় ৪জনকে গ্রেফতার করা হয়ে।
গ্রেফতার কৃতরা হলেন, টাংগাইল জেলা গোপালপুর থানা মৌজা ডাকুরী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হাবিবুর রহমান হিরা,গোবিন্দপুটল গ্রামের আবুল কালামের ছেলে সোলাইমান হোসেন,একই গ্রামে ছয়ের আলী ছেলে সুজন মিয়া,চান মিয়ার ছেলে রিপন মিয়া।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুশফিকুর রহমান এসএস টিভিকে বলেন, আসামীরা চোরাই মোটর সাইকেল বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিল । গ্রেফতারকৃত আসামী ও পলাকত অজ্ঞাতনামা ২/৩ জন আসামী সঙ্গবদ্ধ ভাবে চোরাই মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে ক্রয় বিক্রয়ের অপরাধে আসামীদের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৪১৩ ধারায়, সরিষাবাড়ী থানার মামলা নং-৮, তারিখ-১৫/১২/২০২৩খ্রি. রুজু করা হয়। মালাটি তদন্তাধীন ও পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।