মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১২, ১৪৩৩

২ কোটিতেই আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-১৯ ২১:১৬:১০

স্পোর্টস ডেস্ক:

প্রথমে ছিলেন তাঁরা তিনজন। তিন থেকে সংখ্যাটা নেমে এসেছিল ১-এ। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র না দেওয়ায় আইপিএলের নিলামে আজ বাংলাদেশি ক্রিকেটার বলতে শুধু মোস্তাফিজুর রহমানই ছিলেন।

কিন্তু নিলামে যত সময় গড়িয়েছে, দলগুলো একের পর এক খেলোয়াড় দলে টেনেছে, আর মোস্তাফিজের দল পাওয়া নিয়ে বেড়েছে শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দলে টেনেছে মোস্তাফিজকে।

বাংলাদেশের বাঁহাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি। চেন্নাই ছাড়া আর কেউ দর না হাঁকানোয় মোস্তাফিজকে ভিত্তিমূল্যেই পেয়ে গেছে চেন্নাই।

SStv