সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

মহামারির ব্যাপক ঝুঁকিতে গাজা: ডব্লিউএইচও

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২০ ১০:৫৬:৩৪

আন্তর্জাতিক ডেস্ক :: 

অবনতিশীল পরিস্থিতির মধ্যে গাজা মহামারির ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে ইসরায়েলের চলমান হামলার মধ্যে গাজায় মহামারির ব্যাপক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। এক সাক্ষাৎকারে ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, গাজায় মহামারির বিশাল ঝুঁকি রয়েছে এবং আমরা ইতোমধ্যেই এর প্রমাণ দেখতে পাচ্ছি। তাই গাজায় চলমান লড়াই বন্ধ হতে হবে। সেখানে যুদ্ধবিরতি দরকার।

আন্তর্জাতিক

SStv