সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩
ইউপি সদস্যসহ আরো ২ জনকে হুমকী

চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার কর্মীকে কুপিয়ে জখম

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২১ ২০:১৯:২৫

 চুয়াডাঙ্গা প্রতিনিধি ::

চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত রুবেল হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের একাডেমি মোড়ে এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মিনারুল ইসমালের ছেলে। তিনি  চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী প্রচারণা করে আসছিলেন।

এদিকে আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার প্রতিবন্ধী শাহাদত হোসেন কে নৌকার সমর্থকেরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হুমকী দেয়। নিরাপত্তার জন্য ইউপি সদস্য শাহাদত হোসেন আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করেছেন। এছাড়াও শহরের বুদ্ধিমান অয়াড়ায় প্রচার করা অটোর চালককে বাবলুকে হুমকি প্রদান, ২নং ওয়ার্ডে বনানী পাড়ায়  অটো রিকশার চালক নজর আলীর রিকশার  গ্লাস ভেঙেছে প্রতিপক্ষের কর্মীরা। ঈগল মার্কার ব্যাপাক গণজোয়ার দেখে দুর্বৃত্তরা এই হামলা হুমকি দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়,  নির্বাচনী আগে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।  স্থানীয় মনে করছেন, পরিকল্পিতভাবে রুবেল হোসেন কে যারা কুপিয়ে তারা দিলীপ কুমার আগরওয়ালার প্রতিপক্ষ।  এমনকি ঈগল প্রতীকে ভোট দিলে বা প্রচারনায় অংশ নিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে প্রতিপক্ষের কর্মীদের বিরুদ্ধে।  এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) নথিবদ্ধ করা হয়েছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রুবেলকে কুপানো এবং ভোটারদের হুমকি দেওয়ার বিষয়টি সর্বত্র আলোচনা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা শাহ আলম সনি নামের একজন জানিয়েছেন, ঈগলের প্রচারকর্মী রুবেলকে আজ দুপুরে যারা কুপিয়েছে তাদের পরিচয় অর্থাৎ কোন প্রার্থীর লোক জানা গেছে? প্রশাসন তদন্ত তাদের অচিরে খোঁজে করবে আমি আশাবাদী। তবে সংসদ সদস্য প্রার্থী দিলীপ কুমার কর্মী- সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, কোন অপশক্তির ভয়ে ভীত হয়ে থাকা যাবে না। চুয়াডাঙ্গার উন্নয়নের স্বার্থে সব বাধা মোকাবিলা করে ঈগল প্রতীককে জয়যুক্ত করতে হবে। এসব ঘটনা দ্রুত তদন্ত ও সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রুবেলের পিঠ ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। সেখানে ১০-১২টা সেলাই দেওয়া হয়েছে। এক্স-রে বা পরবর্তী যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে তিনি শঙ্কামুক্ত কি না। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রেখে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।  চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী  বলেন,আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এদিকে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার সময় আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার প্রতিবন্ধী শাহাদত হোসেনকে নৌকার সমর্থিত ক্যাডাররা চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তার বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইউপি সদস্য শাহাদত জানান, নৌকার সমর্থিত একই এলাকার জমির, শাহিন, উজ্জল, পলাশ মহিবুল সহ অজ্ঞাত কয়েকজন চাইনিজ কুড়াল, বড় রামদা, হাতুড়ী নিয়ে আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারধর করতে উদ্যত হয়। আমি জীবনের ভয়ে ঘর আটকে বসে থাকি । আমি স্বতন্ত্র প্রার্থী দিলীপ আগরওয়ালার ঈগল প্রতীকে সমর্থণ করায় আমার উপর এই বর্বচিত ঘটনা ঘটেছে। আমি আমার নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী করেছি।

SStv