সরিষাবাড়ীতে প্রবাসী স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগে আটক-৪
সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে ৪ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার সাতপোয়া ইউনিয়নে চর দাশের বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতপোয়া ইউনিয়নের চর দাশের বাড়ী গ্রামের সোহাগ মিয়া(১৯), জয়নালের ছেলে রুকুনুল ইসলাম(২৩),কুব্বাত আলীর ছেলে সাহেদুল ইসলাম(৩০)ও ছবুরের ছেলে সৌরভ হোসেন(১৮)।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, প্রবাসীর এক স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে শনিবার সন্ধ্যায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।