সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

ময়মনসিংহে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৪

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২৫ ১৮:১০:২২

ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাক ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার শম্ভুগঞ্জ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা এক যাত্রী, ট্রাকের চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর গৌরিপুর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ করছেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাইন উদ্দিন ও ময়মনসিংহ জংশন রেলস্টেশনের সুপার নাজমুল হক নিশ্চিত করে বলেন, ‘এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।’

SStv