সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

চুয়াডাঙ্গায় উন্নয়নের জোয়ার বয়ে দিবো - দিলীপ কুমার আগরওয়ালা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২৫ ২০:৪৫:৫৯

নিজস্ব প্রতিনিধি ::

আমার উপর বিশ্বাস আর আস্থা রাখেন উন্নয়নের জোয়ার বয়ে দিবো চুয়াডাঙ্গায়। আমি সেই বিশ্বাস অক্ষুন্ন রাখব। আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে সেই বিশ্বাসের প্রমান দেব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কা প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার বিকেল ৪ টা থেকে রাত পর্যন্ত কুমারী ইউনিয়নের কামালপুর,কুমারী বাজার,যাদবপুর,গোপীবল্লভপুর,শ্যামপুর,ইসলামপুর,এবং কামালপুর চর পাড়ায় গণসংযোগ করেন।এছাড়া দূর্লভপুর গ্রামে পথসভা করেন। 

গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য দিলীপ কুমার আগরওয়ালা আরো বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। তাই আপনাদের মাঝে এসেছি। ভবিষ্যতে আপনাদের সাথেই থাকব। এটাই আমার অঙ্গিকার। এই অঞ্চলের মানুষের উন্নয়ন করতে চাই। তার জন্য আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ডিজিটালের পাশাপাশি উন্নত দেশ গড়তে হলে আমাদেরকে স্মার্ট বাংলাদেশে যেতে হবে। একটি আধুনিক ও উন্নত দেশ গড়তে হলে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার চেয়ারম্যান হাসান কাদির গনু,জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা একরামুল হক বুলু,নজরুল ইসলাম, রানা মন্ডল, তপন প্রমূখ।

SStv