সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২৬ ১৬:২৩:৫৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি :: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার সংসদীয় আসনগুলোতে ইসি নির্দেশিত নির্বাচনী আচরণবিধি পরিপালনের লক্ষ্যে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে এ সভা আয়োজন করা হয়।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রিটার্নি কর্মকর্তা, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এছাড়া পুলিশ সুপার ফয়জুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সমসয় তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি মেনে চলার আহবান জানান। এছাড়া সভায় প্রতিপক্ষের কমী-সমর্থকদের ওপর হামলা-মামলা, পোস্টার ছিড়ে ফেলা, হুমকি প্রদানসহ বিভিন্ন বিষয় উঠে আসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকল প্রার্থী ও তাদের কর্মীদের আচরনবিধি মেনে চলতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে জানানো হয়।

সভায় চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রার্থীরা জেলা প্রশাসনের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

SStv