নিউজিল্যান্ডকে ১৩৪ রানে থামাল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট ::
ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই ৩ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। তবে শুরুর সেই ধাক্কা সামলে জিমি নিশাম ও মিচেল স্যান্টনারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের পুঁজি দাঁড় করিয়েছে কিউইরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন শরিফুল।
বুধবার (২৭ ডিসেম্বর) টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের চতুর্থ বলেই সাফল্য পায় টাইগাররা। টিম সেইফার্টকে বোল্ড করে উইকেটের খাতা খুলেন শেখ মেহেদী। তার অফ স্টাম্পের বাইরে বল জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার। আর তাতে নাগাল পাননি সেইফার্ট।
পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্যর ক্যাচ বানিয়েছেন শরিফুল। পরের বলেই গ্ল্যান ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন এই পেসার। এতে স্বপ্নের মতো শুরুটা পায় লাল-সবুজেরা।