ডেমরা ইউনিটের ৩১ টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি ::
ডেমরা থানাধীন ইউনিট আওয়ামী সম্মেলনের প্রায় ২ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন দায়িত্ব প্রাপ্ত নেতারা। বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) রাত ৭ টায় ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর দক্ষিন আওয়ামী লীগের কার্যালয়ে এই কমিটি ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ,শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস কে বাদল,সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলী প্রমূখ।
ডেমরা থানাধীন ৬ টি ওয়ার্ডে ৩১ টি ইউনিটের কমিটি করা হয়েছে। এতে মোট নেতা হয়েছেন ১১৪৭ জন। এ সময় নেতারা বলেন, এই কমিটি আগামী দিয়ে বিএনপি জামায়াতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে রাজপথ ও নিজ নিজ এলাকায় ভূমিকা পালন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, ডেমরা থানার আওতাধীন ৯টা ওয়ার্ডের ৩১ টা ইউনিটে ৩৭ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সাক্ষর করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, সম্মেলনের মধ্য দিয়ে থানা-ওয়ার্ডের কমিটি ভেঙে দেওয়া হলেও নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আগের কমিটি দায়িত্ব পালন করবে।