গ্যাস সংকটে যমুনা ফার্টিলাইজার কো: লি: উৎপাদন বন্ধ
সরিষাবাড়ী প্রতিনিধি :
গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানার উৎপাদন ফের বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। গতকাল বিকেল ৩টা এ ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গেছে, দেশের সর্ববৃহৎ
একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস দেয় সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরেরদিন ২ নভেম্বর উৎপাদনে ফিরে যমুনা। এদিকে আজ
সোমবার সকাল থেকেই ফের গ্যাস সংকট দেখা দিলে বিকেল ৩টায় দিকে উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় বিকেল ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।