২৮ তম বাণিজ্য মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ড
নিজস্ব প্রতিবেদক ::
বরাবরের মতো এবারাে ২৮ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড । মেলায় ঢুকতেই ১ নং প্যাভিলিয়নে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ জুয়েলারী ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের আউটলেট। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে আকষর্ণীয় অফার। মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ড বাড়তি আকর্ষণ হিসেবে ক্রেতাদের জন্য রয়েছে ডায়মন্ড জুয়েলারিতে ২৫% ডিসকাউন্ট, র্যাফেল ড্র, ক্যাশব্রাক অফার এবং প্রতিটি কেনাকাটায় আকষর্ণীয় উপহার।
আজ ২১ জানুয়ারি ঢাকার পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এই মেলা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার ২৮তম এ আসরের উদ্বোধন করেন। এরপর মেলা প্রাঙ্গণে দৃষ্টিনন্দন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর আউটলেটের ফিতা কেটে উদ্বোধন করনে এফবিসিসিআই সভাপতি মোঃ মাহবুবুল আলম। এসময় ডায়মন্ড ওয়ার্ল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডায়মন্ড ওয়ার্ল্ড সংশ্লিষ্টরা জানান, মেলায় দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশনসহ বিভিন্ন লাইট ওয়োট ও হেভিওয়োট ডিজাইনের গহনা উন্মুক্ত করা হয়। আমরা এখন শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন স্থানে আয়োজিত মেলায় অংশ গ্রহণে দেশীয় এ জুয়েলারী ব্র্যান্ডকে তুলে ধরেছি।